গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল: চিফ প্রসিকিউটর

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটি ছিল, এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনে সেটি সংবিধিবদ্ধ ছিল। এ আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আরেকটি আইন ও ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনে হয়নি। অর্থাৎ, গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই সম্ভব।’ 

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং ট্রাইব্যুনাল আইনের সঙ্গে ট্যাগ করে দেয়া হয়; তাহলে আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই গুম অধ্যাদেশটা একটি অপ্রয়োজনীয় আইন ছিলো বলে আমরা কাছে মনে হয়েছে।’

তিনি বলেন, ‘ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত হওয়াটা ভালো কাজ হয়েছে। এটি সঠিক ও যথার্থ হয়েছে বলেও মনে করেন চিফ প্রসিকিউটর।’

এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাশ হয়েছে আজ। এই সংশোধনীর মাধ্যমে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এশিয়ান ইউনিভার্সিটিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান, অপেক্ষায় নেতাকর্মীরা

#

মার্সেলে ১০ লক্ষ টাকা অফারে ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা

#

ঢাকায় ২৪ টি থানায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

#

স্বাভাবিক জীবনে ফিরতে চান গুলিতে বাকশক্তি হারানো দলিল উদ্দিন

#

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে কাঁদলেন ড. ইউনূস

#

নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের

#

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সেই ফয়সালের স্ত্রীসহ গ্রেপ্তার ৩ জনের বিষয়ে যা জানা গেল

#

নেতাকর্মীদের অপরাধ এক চুলও ছাড় দেবে না বিএনপি

#

ধানমন্ডি ৩২-এ প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Link copied