১১ বছরের শিশু রিহান হত্যা মামলার এজাহারনামীয় ০৩ আসামী গ্রেফতার

Megna Tv

২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
আসামী: ডান থেকে ইমরান, মোস্তফা, রুবেল

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকা হতে ১১ বছরের শিশু রিহান হত্যা মামলার এজাহারনামীয় ০৩ আসামীকে গ্রেফতার করছে র‌্যাব-১১, সিপিসি-২ এরএকটি আভিযানিক দল।র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান

গত রববিার আনুমানিক সময় দুপুর ১২:০০ টায় স্কুলে যাওয়ার পথে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে  শিশু রিহান নিখোঁজ হয়। একই দিন আনুমানিক রাত সাড়ে নয়টায় নরসিংদী জেলার রায়পুরা থানাধীন খাইল্লারচর এলাকায় মেঘনা নদীতে মুমূর্ষ অবস্থায় শিশু রিহান’কে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিম শিশু রিহান কে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যু বরণ করে। ভিকটিমের পরিবার সোস্যাল মিডিয়ার মাধ্যমে রিহানের মৃত্যুর বিষয়টি জানতে পারে এবং ভিকটিমের বাবা মোঃ শাহজাহান বাদী হয়ে তিনজন আসামীর নাম উল্লেখকরে  অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তারই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে এগারোটায় র‌্যাব-১১, সিপিসি-২, একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতরা হলেন ইমরান, মোস্তফা, রুবেল।

প্রাথমিক অনুসন্ধান ও এজাহার বিশ্লেষণ করে জানা যায় যে, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম রিহান বাসা হতে স্কুলে যাওয়ার জন্য বের হলে বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ০১ নং আসামী ইমরান অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিম রিহানকে অপহরণ করে নিয়ে যায়। অতঃপর হত্যা ও লাশ গুম এর উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিম রিহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নরসিংদী জেলার ভৈরব ব্রীজের উপর হতে ফেলে দেয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার রায়পুরা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো

#

‘একটা রাজনৈতিক দল তার কোনো ভুল-ত্রুটি নিয়ে আত্মোপলব্ধিও করছে না’

#

টেকনাফ দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা, চিকিৎসক আহত

#

২৫ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

#

কর্মজীবী নারীদের কর্মপরিবেশ সুস্থ্য ও স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে : স্পিকার

#

আনিসুল হক আরও ২ দিনের রিমান্ডে

#

গাজীপুর সিটি নির্বাচন : মঙ্গলবার থেকে প্রচারে নামবেন প্রার্থীরা

#

আজ জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

#

কুমিল্লার চৌদ্দগ্রামে কুকুরের কামড়ে শিশু ও নারীসহ ৮ জন আহত

#

দীপু মনি-আরিফ খান জয়কে নেওয়া হচ্ছে আদালত

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied