বাংলাদেশে ঈদ ২৮ নাকি ২৯ মে, লম্বা ছুটির সুযোগে বাধা পড়ছে?

Megna Tv

১৩ ঘন্টা আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

বাংলাদেশে গতকাল শনিবার (১৮ এপ্রিল) দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে আজ রোববার (১৯ এপ্রিল) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এদিকে, সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন মাস জিলকদের গণনা শুরু হতে যাচ্ছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

২০ এপ্রিল থেকে আগামী মে মাসের ১৮ তারিখ পর্যন্ত ২৯ দিন জিলকদ মাস। জিলহজ মাস শুরু হতে পারে ১৯ মে। সে হিসেবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হলে ২৮ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এদিকে, জিলকদ মাস ৩০ দিনের হলে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৯ মে। চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন হবে।

লম্বা ছুটির সুযোগে বাধা পড়ছে?
বাংলাদেশে ঈদ উদযাপনকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীরা অধিকাংশ সময় লম্বা ছুটির সুযোগ পান। সুযোগটি তৈরি হয় সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারকে ঘিরে। সাধারণত ঈদে ৩ দিনের সরকারি ছুটি মেলে; এর সঙ্গে কখনো কখনো নির্বাহী আদেশে আরও ২ দিন যোগ করে মোট ৫ দিনের ছুটি পাওয়া যায়। এই ৫ দিনের ছুটির আগে অথবা পরে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার পড়লে ছুটি হয়ে যায় ৭ দিনের।

আবার ঈদের ৫ দিনের ছুটির আগে-পরে এক দিন কর্মদিবস পড়ার পরে সাপ্তাহিক ছুটি শুক্র-শনি হলে—এমন অবস্থায় ১ দিনের ছুটি নিলে মোট ছুটি হয়ে যায় ৮ দিনের। কিন্তু আসন্ন কোরবানির ঈদে এই সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে!

কারণ, এবার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ আগামী ২৮ মে বা ২৯ মে। ২৮ মে বৃহস্পতিবার আর ২৯ মে শুক্রবার। অর্থ্যাৎ ঈদের ছুটির মধ্যেই সাপ্তাহিক ছুটি পড়ে যাচ্ছে।

সুতরাং ঈদে সরকার ঘোষিত ছুটির আগে-পরে সাপ্তাহিক ছুটি পড়ার কোনো সুযোগই নেই। আর সরকারি ছুটির আগে-পরে ১ বা ২ দিন গ্যাপ দিয়েও সাপ্তাহিক ছুটি পড়ছে না। তাই কোনোভাবেই ঈদের জন্য বরাদ্দ সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ করার সুযোগ থাকছে না?

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদুল আজহার দিন হবে। একই সঙ্গে আসন্ন ঈদে কত দিনের ছুটি মিলবে সেটি সরকারের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

থমথমে রাবি ক্যাম্পাস, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

#

মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী

#

“আপনারা কাঁদবেন না, গর্ব করবেন। আপনাদের সন্তানদের গল্প শতাব্দীর পর শতাব্দী সারা পৃথিবীতে আলোচিত হবে।”

#

৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি

#

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা : সিইসি

#

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

#

ডিবির হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক ,গ্রেফতার চেয়ে রিমান্ড আবেদন করা হবে।

#

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

#

চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা: যে সূত্র ধরে রহস্য দ্রুত উদঘাটন

#

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি'র প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

Link copied