৪ মে থেকে ভাড়া বাড়ছে ট্রেনের

Megna Tv

২০ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি:সংগ্রহ

আগামী ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। আগে যাত্রীদের ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব গেলে ভাড়ার ক্ষেত্রে ছাড় (রেয়াত) প্রত্যাহার করায় এই ভাড়া বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরত্বভিত্তিক ও সেকশনভিত্তিক রেয়াতি দেওয়া হয়। ২০১২ সালে ‘সেকশনাল রেয়াত’ রহিত করা হলেও দূরত্বভিত্তিক রেয়াত বলবৎ থাকে। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী ৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ আলী বলেন, ‘আগামী ৪ মে থেকে রেয়াত প্রত্যাহার করায় ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে।’

ট্রেনের ভাড়া কেমন বাড়ছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা রেলওয়ের বাণিজ্যিক শাখা নির্ধারণ করবে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজশাহীতে জামিনে মুক্তি পেলেন বিএনপি-জামায়াতের ৪২০ নেতাকর্মী

#

পি কে হালদারসহ বাকি অভিযুক্তদের কলকাতার আদালতে তোলা হলো

#

বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান

#

পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

#

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে: জামায়াত আমির

#

কুমিল্লায় ভয়ংকর রূপে গোমতী নদী; ২লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

#

অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানালো দক্ষিণ কোরিয়া

#

মনির ভাইকে দিলে করাবো জয়, ইয়াছিনকে দিলে করবো প্রতিদ্বন্দ্বিতা

#

জামায়াত আমিরকে থামিয়ে দিলেন স্পিকার

#

সারা দেশে রাতে সামান্য কমবে তাপমাত্রা, অপরিবর্তিত থাকবে দিনে

Link copied