নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

Megna Tv

২৩ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার কোরপাই এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ওই নেতার নাম মো. মমিন মিয়া। তিনি মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।

তিনি ওই ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মমিন।

মিছিল চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিডিআর হত্যার পূর্ণ তদন্ত-ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কুমিল্লা-চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়ের আভাস

#

৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশিদ

#

মনির ভাইকে দিলে করাবো জয়, ইয়াছিনকে দিলে করবো প্রতিদ্বন্দ্বিতা

#

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের দাবি ট্রাম্পের

#

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১৯ জনের পদত্যাগ

#

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা

#

চুয়াডাঙ্গায় মা গেলেন ভোটকেন্দ্রে, বাড়িতে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

#

জামায়াত এমপির প্রশ্ন, আসন পরিবর্তন করে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসছেন?

সর্বশেষ

#

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

Link copied