ফেনী-কুমিল্লাসহ ৬ জেলায় সেনা মোতায়েন

Megna Tv

২৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে কাজ করচ্রহে সেনা সদস্যরা

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) সেনা মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের মীরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে কাজ করবেন সেনা সদস্যরা।

এ ছাড়া ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে চিকিৎসা সহায়তার জন্য সেনাবাহিনীর পাঁচটি মেডিক্যাল টিম মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) সেনা মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের মীরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়ীয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে কাজ করবেন সেনা সদস্যরা।

এ ছাড়া ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে চিকিৎসা সহায়তার জন্য সেনাবাহিনীর পাঁচটি মেডিক্যাল টিম মোতায়েন করা হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন, ২৪ পদাতিক ডিভিশন এবং ৩৩ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

বুধবার (২১ আগস্ট) থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যাদুর্গতদের উদ্ধারে মোতায়েন রয়েছেন। সেনাবাহিনী বন্যাকবলিত জেলাগুলোয় এ পর্যন্ত আনুমানিক ছয় হাজার বন্যাদুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছে। পাশাপাশি তারা বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ চলমান রেখেছে।

এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অন্য ফরমেশনগুলো নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। তারা বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্যও প্রস্তুত রয়েছে।

সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে জামায়াত-শিবির: প্রধানমন্ত্রী

#

পুলিশের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

#

৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

#

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

#

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোট কোনো শপথই নেবে না: জামায়াত

#

লাকসামে বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ত্রান সামগ্রী বিতরণ

#

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

#

ময়লার গাড়ি যেন ‘যমদূত’ ফের সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় গেল প্রাণ

#

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চাওয়া রিটের শুনানি ২৫ আগস্ট

#

সারাদেশে শিক্ষার্থীদের ব্যাংক সঞ্চয় ২২শ কোটি টাকা

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied