কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

Megna Tv

২৫ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের সড়ক দুর্ঘটনায় সাগর (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক পাবনা জেলার সদর উপজেলার পূর্ব আগরপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

শনিবার (১১ মে) ভোরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসেন।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ মে) মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উপজেলা পদুয়ার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মালবোঝাই ট্রাক চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা চলন্ত গাড়ির পেছনে ধাক্কা দিলে চালক সাগর গুরুতর আহত হন। খবর পেয়ে মিয়াবাজার ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার এএসআই সাইদুল হক বলেন, দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রাক ও নিহত চালক সাগরের লাশ ফাঁড়ি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

সাগর-রুনি হত্যার তদন্ত থেকে র‍্যাবকে সরিয়ে দিতে আবেদন

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন ড. ইউনূস

#

পটুয়াখালীতে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

#

নেত্রকোনায় অজ্ঞাত যুবক হত্যার রহস্য উদঘাটন মূল আসামি গ্রেফতার

#

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

#

বিদেশগামী যাত্রীদের জন্য পুলিশের নির্দেশনা

#

জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

Link copied