বাংলাদেশী মাদক চোরাকারবারীসহ ২০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
৮ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
ভারত হতে বাংলাদেশে পাচারের প্রাক্কালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল কর্তৃক চোরাচালান বিরোধী আভিযান পরিচালনা করে ০১ জন বাংলাদেশী মাদক চোরাকারবারীসহ ২০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
অদ্য ১৫ অক্টোবর ২০২৪ তারিখ ১০:৩০ ঘটিকায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর পোষ্টের বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা জেলার কোতয়ালী সদর উপজেলাধীন বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবি টহল দল কর্তৃক ভারত হতে বাংলাদেশে পাচারের প্রাক্কালে ভারতীয় ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন বাংলাদেশী মাদক চোরাকারবারী মনির হোসেন (৫০) কে আটক করতে সক্ষম হয়। স্থানীয়দের নিকট থেকে জানা যায় উক্ত মাদক চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ এই এলাকায় অবৈধ মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল। উল্লেখ্য, আটককৃত বাংলাদেশী মাদক চোরাকারবারীকে শাহাপুর পোষ্ট কর্তৃক কোতয়ালী মডেল থানা, কুমিল্লায় হস্তান্তর করা হয়েছে।