জামালপুর জেলা কারাগারে গোলাগুলি

Megna Tv

৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
কারাগারে গোলাগুলি

জামালপুরে জেলা কারাগারে থেমে থেমে চলছে গোলাগুলি। দুই ঘণ্টা ধরে চলছে এই গোলাগুলি। আগুন দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে। সেই সাথে হতাহতের শঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা কারাগারে হামলা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর থেকে থেমে থেমে চলছে গোলাগুলি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একদল যুবক অস্ত্র নিয়ে কারাগারের প্রধান ফটকে গিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে ভেতরে প্রবেশ করে। এরপর শুরু হয় একাধারে গুলি এবং অগ্নিসংযোগ। এ ঘ্টনায় সেনাবাহিনীর সদস্যরা কারাগারের চারদিক অবস্থান নিয়েছে। তবে আসামিরা পালিয়েছে কি না তা এখনো জানা যায়নি। আট শতাধিক কারাবন্দী রয়েছে এই কারাগারে। কারাবন্দীদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। সেই সাথে হতাহতের শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।

 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied