এবছর সবচেয়ে বেশি ও কম সময় রোজা রাখবে যেসব দেশ

Megna Tv

২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

আর কয়েক দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে কোনো কোনো দেশে রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি। তবে ভৌগোলিক অবস্থান ও ঋতুর পার্থক্যের কারণে বিশ্বের সব দেশে রোজার সময় এক হবে না।

চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী প্রতিবছর রমজান প্রায় ১০ দিন করে এগিয়ে আসে। সে অনুযায়ী এবারও আগের বছরের তুলনায় আরও আগে শুরু হচ্ছে রমজান। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের তারতম্যের কারণে বিভিন্ন দেশে সেহরি থেকে ইফতার পর্যন্ত সময়ের ব্যবধানেও পার্থক্য দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞান বলছে, আগের বছরগুলোর তুলনায় এবারে বিভিন্ন দেশে রোজা রাখার সময় তুলনামূলক কম। যা হতে পারে সর্বনিম্ন সাড়ে ১১ ঘণ্টা থেকে সর্বোচ্চ সাড়ে ১৫ ঘণ্টা। সেই হিসেবে পৃথিবীর উত্তর গোলার্ধ্বের বাসিন্দারা চলতি বছর সবচেয়ে কম সময় ১২ থেকে ১৩ ঘণ্টার মতো রোজা রাখবেন। যা ধীরে ধীরে বাড়তে থাকবে। বিপরীতে দক্ষিণ গোলার্ধ্বের দেশগুলোতে রোজার সময় হবে ১৪ থেকে ১৫ ঘণ্টার মতো। যা ধীরে ধীরে কমে আসবে।

ইসলামিক ফাইন্ডারের তথ্য বলছে, এ বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখবে নিউজিল্যান্ডের মুসলিমরা। তালিকায় এর পরপরই অবস্থান চিলি, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে, সবচেয়ে স্বল্প সময়ের রোজা পালিত হবে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও ফিনল্যান্ডের মতো দেশগুলোতে।

আরব দেশগুলোতে রোজার সময়ক্ষণ সাড়ে ১২ ঘণ্টা থেকে ১৩ ঘণ্টার মতো। আর বাংলাদেশে এই সময় পৌনে ১৩ ঘণ্টা থেকে সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে।

ধীরে ধীরে শীতের সময়ে রমজান আসায় এবার বিশ্বব্যাপী আবহাওয়া কিছুটা শীতল থাকবে। যা রোজা পালনে স্বস্তিদায়ক। মুসলিম দেশগুলোতেও এবারের রমজান তুলনামূলক আরামদায়ক ও সুখকর হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের ভাষায়, নিরক্ষরেখা থেকে কোনো দেশ যত দূরে সেখানে দিনের দৈর্ঘ্যের তারতম্য তত বেশি হয়। তাই উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময়েও বড় পার্থক্য দেখা যায়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পদোন্নতির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীদের বিক্ষোভ

#

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

#

চাঁদাবাজির কারণে ডিমের দাম বাড়ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা

#

ভারতের দাবি,ঢাকাকে জানিয়ে ফারাক্কার পানি ছাড়া হয়েছে

#

ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক আজ

#

বাজার নিয়ন্ত্রণে রাখতে দ্রুত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

#

সক ইকুসিক প্রশাউসুফ মোল্লা টিপু কে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

#

কুমিল্লা দেবিদ্বারে ‘নিজের লোক’ দিয়ে নৌকার বিরুদ্ধে আপিল!

#

আমি এখনো আগের সিদ্ধান্তেই আছি: ভারতে ইলিশ রপ্তানি প্রসঙ্গে উপদেষ্টা

#

১৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ

Link copied