বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কুড়িল-বিমানবন্দর সড়ক অবরোধ

Megna Tv

২২ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

রাজধানীর ব্যস্ততম কুড়িল-বিমানবন্দর সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ আন্দোলনে ব্যাপক জনভোগান্তি তৈরি হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার কিছু পর শ্রমিকরা রাস্তায় নেমে আসে। প্রথমে তারা কুড়িল ফ্লাইওভারে ওঠার মুখে এবং বসুন্ধরা গেট এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়।

শ্রমিকরা জানান, প্রতি মাসের ৫-৭ তারিখের মধ্যে তাদের বেতন পাওয়ার কথা। কিন্তু বেতন পেতে তাদের ২০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। অতিদ্রুত এই সমস্যা সমাধানের দাবিতে তারা রাস্তায় নামেন।

MegnaTv 24

এদিকে, যান চলাচল বন্ধ থাকায় প্রগতি সরণি এবং বিমানবন্দর সড়ক কার্যত অচল হয়ে পড়ে। দুই সড়কেই আটকা পড়ে শত শত যানবাহন।

অনেকে অফিস যাওয়ার পথে মাঝরাস্তায় দীর্ঘসময় আটকা পড়েন। কেউ বাস বা সিএনজি থেকে নেমে গিয়ে পায়ে হেঁটে রওনা দেন গন্তব্যে। এক্ষেত্রে চরম বিপাকে পড়েন নারী, শিশু ও বয়স্করা।

বেলা ১২টার পর সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। তাদের সরিয়ে কারখানা এলাকায় আলোচনার জন্য নিয়ে গেলে শুরু হয় যান চলাচল। তবে, রাস্তার পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগে বেশকিছুটা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

#

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে পাকিস্তান কেন এতটা তৎপর

#

মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৯ জন

#

নগদহাট ৬ষ্ঠ বর্ষে পর্দাপন: প্রযুক্তি ও ই-কমার্সে আসছে নতুন দিগন্ত

#

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১৯ জনের পদত্যাগ

#

অনির্দিষ্টকালের জন্য মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

#

গণমাধ্যমের অফিসে হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

#

“আপনারা কাঁদবেন না, গর্ব করবেন। আপনাদের সন্তানদের গল্প শতাব্দীর পর শতাব্দী সারা পৃথিবীতে আলোচিত হবে।”

#

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সেই ফয়সালের স্ত্রীসহ গ্রেপ্তার ৩ জনের বিষয়ে যা জানা গেল

Link copied