সংরাইশে জুয়েল হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
জুয়েল হত্যার প্রতিবাদে ফাঁসির দাবীতে মানববন্ধন

সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।

কুমিল্লা নগরীর সংরাইশ এলাকায় জুয়েল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৪ মে) সকালে সংরাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিহতের স্বজনসহ এলাকার কয়েকশ’ নারী-পুরুষ ও শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।  মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের মা ও স্বজনরাসহ স্থানীয় এলাকাবাসীরা। এসময় বক্তারা বলেন, তারা আমাদের জীবনকে নরক বানিয়ে দিয়েছে। আজকে একজনকে মেরেছে, কালকে আরেকজনকে মারতে তারা দ্বিধাবোধ করবে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের কাছে বিচার চাই। আসামীদের ফাঁসি চাই। পরে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। এর আগে গত সোমবার (১২ মে) রাতে কুমিল্লা নগরীর ১৬ নং ওয়ার্ডের সংরাইশ মধ্যমপাড়া এলাকার বাসিন্দা জুয়েল আহমেদ জুনু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরে সকালে স্থানীয়রা একটি পরিত্যাক্ত ঘরে তার লাশ উদ্ধার করে। পরে নিহত জুয়েলের বড় ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে এজহারভুক্ত ৮ জনসহ ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। এই বিষয়ে কুমিল্লা কোতওয়ালী থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, আমরা ঘটনাটি ঘটার পর থেকেই আসামীদেরকে ধরতে অভিযান পরিচালনা করি। পরে, এজহারনামীয় ১ নং আসামী আকতার ও ৭ নং আসামী লাবলু ও ৮ নং আসামী সামছু মিয়াকে আটক করি। পরবর্তীতে তাদেরকে কুমিল্লার আদালতে সোপর্দ করি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পুলিশের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

#

জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের সদস্যদের শ্রদ্ধা

#

হবিগঞ্জমুখী এনসিপি শীর্ষ নেতাদের এবার আটকানো হলো রশিদপুরে

#

কুমিল্লা আদালত পূর্ব গেইটে এডভোকেট মোহাম্মদ জাফর আলীর চেম্বার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাব:গণশিক্ষা উপদেষ্টা

#

মঙ্গলবার ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

বিএনপি সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতি মন্দার কবলে পড়েছিল

#

অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন।

#

স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার সেই ছাত্রনেতা এবার ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি!

#

নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা;স্বরাষ্ট্র উপদেষ্টা

Link copied