সাবেক এমপি জিল্লুর রহমানের ছোটভাইর গোডাউন থেকে ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

Megna Tv

২১ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
গোডাউন থেকে ভারতীয় চিনি উদ্ধার

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের বিশেষ অভিযানে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় মছকন মিয়া (৩৫) নামে একজনকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর)  রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারের পূবালী ব্যাংকের নিচতলায় কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের গোডাউনে থানা পুলিশ অভিযান চালায়ে এগুলো উদ্ধার বরা হয়। আতাউর রহমান মৌলভীবাজারের সাবেক এমপি মোহাম্মদ জিল্লুর রহমানের ছোটভাই। ৫ আগস্টের পর থেকে এমপিসহ তারা সব ভাই আত্মগোপনে আছেন।


রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মো: মুবাশ্বির জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে আতাউর চেয়ারম্যানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। সিলেট সীমান্ত এলাকা থেকে চোরাই পথে চিনিগুলো আমদানি করে বিক্রির উদ্দেশ্যে এই গোডাউনে রক্ষিত ছিল। এই ঘটনায় আটককৃত মছকন মিয়া ও পলাতক চেয়ারম্যান আতাউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কাল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

#

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিলে ৫০ লক্ষ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল

#

শেখ হাসিনাকে না ফেরালে দেশের মানুষ শান্তি পাবে না:ড. মুহাম্মদ ইউনূস

#

জাতীয় নারীর ক্ষমতায়ন নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

#

বেগম খালেদা জিয়া মারা গেছেন

#

রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টমেন্ট’র প্রেসিডেন্ট ফারুক ও সাধারণ সম্পাদক মনোয়ার নির্বাচিত

#

সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

#

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ

#

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Link copied