সাঈদ এখন সবার ঘরের সন্তান : ড. ইউনূস

Megna Tv

২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূস বলেছেন, আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না। বাংলাদেশের যত পরিবার আছে, তাদের সন্তান। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক—সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন, কোথাও কোনো গোলোযোগ যেন না হয়।

শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বাড়িতে যান তিনি। এ সময় তার সঙ্গে আরও দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। পরে তার বাবা-মা স্বজনদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তার বাবার হাতে জাতীয় পতাকা হাতে তুলে দেন ড. ইউনূস। এর আগে কবর জিয়ারত করেন তিনি।

ড. ইউনূস বলেন, বাংলাদেশে জাতি-ধর্ম নির্বিশেষে সবারই সন্তান আবু সাঈদ। যারা বড় হবে, স্কুল-কলেজে পড়বে, তারা তার কথা জানবে এবং নিজে নিজেই বলবে, আমিও ন্যায়ের জন্য লড়ব। আবু সাঈদ এখন ঘরে ঘরে।

ড. ইউনূস আরও বলেন, আবু সাঈদ যেমন দাঁড়িয়েছে, আমাদেরকেও সেভাবে দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে আমরা তেমন না। আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা এবং সবার মা আবু সাঈদের মা। কাজেই তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ভাইদের রক্ষা করতে হবে। সবাই মিলে এটা করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, আমরা সবাই এই মাটিরই সন্তান। জাতি-ধর্ম নির্বিশেষে এই মাটির সন্তানদের রক্ষা করা আমাদের কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে। এটা আবু সাঈদের বাংলাদেশ, যেখানে কোনো ভেদাভেদ নেই। আপনাদের কাছে অনুরোধ, যে যেখানেই আছেন, সবাইকে রক্ষা করুন। কোনো রকম গোলোযোগ হতে দেবেন না।

দুপুরে তিনি আহত ১০ শিক্ষার্থীকে দেখতে রংপুর মেডিকেলে যান। সেখান থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে : তারেক রহমান

#

ধর্মীয় উৎসবের পর নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব: তথ্যমন্ত্রী

#

৭ দিনে মেট্রোরেল চালুর চেষ্টা, জানালেন উপদেষ্টা

#

বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী

#

৪১ লাখ ৭ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

#

এনবিআরের তদন্তের আওতায় এসআলম ও তার পরিবারবর্গ

#

সংসদ ভবনে বেগম খালেদা জিয়ার মরদেহ

#

কীভাবে দেশ বিক্রি হয়, প্রশ্ন প্রধানমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা

#

কুমিল্লার যানজট সমাধানে ৭দিনের মধ্যে দৃশ্যমান কাজ হবে--- প্রশাসক

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied