কুমিল্লার চৌদ্দগ্রাম নারায়ণপুরে অবৈধভাবে ঈদগাহের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন

Megna Tv

৫ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
চৌদ্দগ্রাম নারায়ণপুরে অবৈধভাবে ঈদগাহের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে মানববন্ধন



কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুরে আওয়ামী লীগের নেতা নজির আহমেদ দলীয় প্রভাব বিস্তার করে ও মাদ্রাসার সুপার মাওলানা তাহেরের সাথে জোগ সাজসে গ্রামের ঈদগাহ মাঠ জোড় পূর্বক দখল ও সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ উঠেছে, এঘটনায় আজ বুধবার সকালে নারায়নপুর মহিলা দাখিল মাদ্রাসার প্রধান সড়কে ঈদগাহের প্রাচীর ভাঙ্গার প্রতিবাদ ও মাদ্রাসা সুপারের অব্যহতি দাবী করে প্রায় পাচঁ শতাধিক লোকজন নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
এসময় মানববন্ধনে অংশ নেয়া গ্রামবাসীরা বলেন, ঈদগাহের জমির বৈধ কাগজপত্র থাকায় তারা ইদগাহের উন্ময়নের জন্য সীমানাপ্রাচীর নির্মান করে।


জমিটির বৈধ কাগজ থাকা সত্ত্বেও  মাদ্রাসা সুপারের নেতৃত্বে প্রশাসনের লোকজন ব্যবহার করে নবনির্মিত সীমানা প্রাচীরটি ভেঙে দেয়। মাদ্রাসার সুপার গোপনে মাদ্রাসার নিজস্ব সম্পত্তি বিক্রি, নিজ মনগড়ামতে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠন, একক সীদ্ধান্ত নিয়ে নিজের পরিবারের ৪ জনকে অবৈধভাবে চাকুরিতে নিয়োগ দেন, ও মাদ্রাসার আয় ব্যায় কোন কিছুর হিসাব প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী নজির ও মাদ্রাসার সুপার মাওলানা তাহেরের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলে তাদেরকে আইনের আওতায় আনার পাশাপাশি মাওলানা তাহেরকে মাদ্রাসার সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানায় গ্রামবাসী।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি,  দাতা সদস্য ও গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে পূবালী চত্বরে সমর্থকদের অবস্থান

#

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সেই ফয়সালের স্ত্রীসহ গ্রেপ্তার ৩ জনের বিষয়ে যা জানা গেল

#

রাখাইনে সন্ধ্যার পর যোগাযোগ বিচ্ছিন্ন বাংলাদেশ মিশন

#

নির্বাচনে না আসা দলগুলোকে যে বার্তা দিলো ইসি

#

জুলাই বিপ্লবে ইলেকট্রনিক মিডিয়া কিছুই প্রচার করেনি: নাহিদ ইসলাম

#

চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ছাত্রলীগের নেতার বিরুদ্ধে

#

ওবায়দুল কাদেরের মামলাতে হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে আবেদন গ্রহণ

#

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা

#

ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি ঘোষণা: সভাপতি সেলিম রেজা, সেক্রেটারি মহিউদ্দিন

#

লুটের টাকায় টিভি-ফ্রিজ, প্রথম আলো, ডেইলি স্টারে হামলায় গ্রেফতারদের বিষয়ে যা বলছে পুলিশ

Link copied