২৫ দিনের হরতাল-অবরোধে গণপরিবহন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি

Megna Tv

১০ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
গনপরিবহণ

সরকারের পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতের আন্দোলন চলছে দীর্ঘদিন। ২৮ অক্টোবরের পর থেকে যা রূপ নিয়েছে হরতাল-অবরোধে। প্রতিটি হরতাল-অবরোধে ঘটছে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। এর মধ্যেও সড়কে নিয়মিত চলছে গণপরিবহন। যেটা অনেকটা ব্যর্থ করে দিয়েছে কর্মসূচি। যদিও পরিবহন মালিক ও শ্রমিকেরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি অনুযায়ী, এ ক্ষতির পরিমাণ ১৭ হাজার কোটি টাকার বেশি।

পরিবহন মালিক-শ্রমিকদের দাবি, গত ২৮ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে ৪৮৭টি বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক ক্ষতি হয়েছে ৪৭ কোটি ৯৫ লাখ টাকা। এই সময়ে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় গণপরিবহন ও ট্রাক-কাভার্ডভ্যান কম চলায় পরিবহন খাতে ক্ষতি হয়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied