৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

Megna Tv

১ ঘন্টা আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

বরিশালের গৌরনদী উপজেলায় মাত্র ৭৩ দিনে পুরো কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে ১৩ বছরের অদম্য মেধাবী শিশু মুসাইব হোসাইন। সে গৌরনদী উপজেলা গেট সংলগ্ন উবাই ইবনে কাব (রা.) হিফজুল কোরআন মাদ্রাসার হফজ বিভাগের ছাত্র এবং আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মিজানুর রহমান বেপারীর ছেলে। দ্রুততম সময়ের মধ্যে কোরআনের হাফেজ হওয়ার এই অভাবনীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ গত রাতে মাদ্রাসার পক্ষ থেকে শিশু মুসাইবকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।

পারিবারিক মাদ্রাসা সূত্রে জানা যায়, মুসাইব প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকেই অত্যন্ত মেধাবী ছিল। পঞ্চম শ্রেণিতে পড়াকালীন সে উপজেলা, জেলা বিভাগীয় পর্যায়ে মেধা তালিকায় স্থান করে নিয়ে বিভিন্ন পুরস্কার অর্জন করে। ছেলের মেধা যেন দ্বীনের কাজে ব্যবহৃত হয়, সেই উদ্দেশ্যেই পরিবারের সিদ্ধান্তে পরবর্তীতে তাকে হিফজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করা হয়। সেখানে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং নিজের কঠোর অধ্যবসায়ের মাধ্যমে মাত্র মাস ১৩ দিনে সে পুরো কোরআন মুখস্থ করার বিরল কৃতিত্ব অর্জন করে।

মুসাইবের পিতা মিজানুর রহমান বেপারী ছেলের এই সাফল্যে চরম গর্ব প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী একরামুল হক জানান, অন্যান্য ছাত্ররা যখন বিকেলে খেলাধুলা করত বা রাতে ঘুমাত, মুসাইব তখন একান্ত আগ্রহে কোরআন তেলাওয়াতে মগ্ন থাকত। প্রবল ইচ্ছাশক্তির কারণে কখনো কখনো সে একদিনেই এক পারা কোরআন মুখস্থ করে ফেলেছে, যা সম্পূর্ণ আল্লাহর বিশেষ রহমত বলে মনে করেন তিনি। বিস্ময় বালক মুসাইব নিজে জানিয়েছে, বড় হয়ে সে একজন বিশিষ্ট আলেম হতে চায় এবং এর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প , সাত হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসা সেবা

#

চট্টগ্রামে আনসার সদস্যদের বিক্ষোভ

#

বিএনপির নামে কেউ অপরাধ করলে আইনের হাতে সোপর্দ করুন : তারেক জিয়া

#

পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি জয়ের

#

পুলিশ জনবান্ধব ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী

#

আত্মসমর্পণ করলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম

#

ঈদযাত্রার শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে, সহজেই কাটবেন যেভাবে

#

দেওয়ালচাপায় নির্মাণ শ্রমিক নিহত

#

কুমিল্লা মহানগর জামায়াতের নতুন আমীরের শপথ

#

ঢাকার লক্কড়-ঝক্কড় গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে : কাদের

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied