বিয়ের পোশাকেই পরীক্ষার হলে কনে

Megna Tv

৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

বিয়ের পরের দিনই পরীক্ষা, তাই বিয়ের পোশাক পরেই পরীক্ষা দিতে হাজির হলেন কনে। কনের সেই ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির এক বিশ্ববিদ্যালয়ে। কনের শ্বশুরবাড়ির সদস্যরাই উদ্যোগী হয়ে তাকে পৌঁছে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে।

বিয়ের পরের দিন সকালে কনে দুই পরিবারের সামনেই পরীক্ষা দিতে যাওয়ার আরজি করলে কোনো রকম আপত্তি জানাননি তার বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন। বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার আগে পরীক্ষা দিতে গেলেন কনে, আর তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান তার দেবর। কনের নাম খুশবু রাজপুত। তিনি ঝাঁসির বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্রী।

কনের বেশে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে আশীর্বাদও নিয়েছেন খুশবু। ছাত্রীর এমন সিদ্ধান্তে খুশি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। পরীক্ষা সেরে বাড়ি ফিরে বিয়ের পরবর্তী পর্যায়ের সমস্ত আচার ও নিয়ম পালন করেছেন তিনি। তার পরেই বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশে যাত্রা করেছেন।

খুশবু বলেন, বিয়ের নিয়মকানুন ঘণ্টা দুয়েক পরে করলেও কিছু ক্ষতি হবে না। তবে পরীক্ষা দেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেলে আমার আফসোস থেকে যেত সারা জীবন। আমার পরিবারের লোকজন আমার কথা বুঝেছেন। তারা সব সময় আমার পাশে ছিলেন, আমায় সাহায্য করেছেন পদে পদে। আমি সব মেয়ের কাছেই অনুরোধ করব বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন

#

জল্লাদ শাহজাহান মারা গেছেন

#

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, অধ্যাদেশ জারি

#

সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা

#

ক্ষমতায় গেলে আন্দোলন লাগবে না, দোরগোড়ায় সেবা পৌঁছে যাবে: জামায়াত আমির

#

পি কে হালদারসহ বাকি অভিযুক্তদের কলকাতার আদালতে তোলা হলো

#

কুমিল্লা নগরীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তি চরমে

#

খরচের লাগাম টানতে বাতিল হচ্ছে অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প

#

৫০০ কোটি ডলার লোপাট :শেখ হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট

#

নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied