বন্যার্তদের সহায়তায় দুই মন্ত্রণালয় একদিনের বেতন দিলো

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ফাইল ছবি
দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ৪৬ লাখ ৬৪ হাজার ৬১ টাকা এবং পানিসম্পদ মন্ত্রণালয় ৪৬ লাখ ৬০ হাজার ২৪১ টাকা জমা দিয়েছে। এই অর্থ মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দফতরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন থেকে সংগৃহীত।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ৪৬ লক্ষ ৬৪ হাজার ৬১ টাকার মধ্যে সচিবালয় ১ লাখ ১১ হাজার ৮৮০ টাকা, বন অধিদপ্তর ৩৫ লাখ টাকা, পরিবেশ অধিদফতর ৩ লাখ ৩৫ হাজার ৪৫ টাকা, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন ৩ লাখ ১৫ হাজার ৩০১ টাকা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট ৩ লাখ ৩ হাজার ১২২ টাকা, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম ৪০ হাজার ৪৭১ টাকা, বাংলাদেশ রাবার বোর্ড ২০ হাজার ৫৯০ টাকা, এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড ৩৭ হাজার ৬৫২ টাকা প্রদান করেছে।

অপরদিকে, পানিসম্পদ মন্ত্রণালয় ৪৬ লাখ ৬০ হাজার ২৪১ টাকার মধ্যে সচিবালয় ১ লাখ ৪ হাজার ৫০ টাকা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৪৩ লাখ টাকা, পানিসম্পদ পরিকল্পনা সংস্থা ৬৭ হাজার ৭১৫ টাকা, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর ২২ হাজার ২০০ টাকা, নদী গবেষণা ইনস্টিটিউট ১ লাখ ৪৫ হাজার টাকা, এবং যৌথ নদী কমিশন ২১ হাজার ২৭৬ টাকা প্রদান করেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কোরবানিতে দেশব্যাপী পশুর হাট বসছে ৩ হাজার ৬০০টি, রাজধানীতে ২৭

#

জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ স্থগিত ঘোষণা

#

সাবেক মেয়র তাপসের ব্যাংক হিসাব জব্দ

#

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতা বাড়াবে চীন

#

ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন, স্বৈরাচার পতন দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান

#

সংসদে হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

#

নবনিযুক্ত ৪২ জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

#

নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে— খন্দকার মোশারফ

#

খেলতে গিয়ে শিশুরা পেলো শটগান, উদ্ধার করলো সেনাবাহিনী

#

নতুন সরকার কাদের নিয়ে গঠিত হবে জানালেন সমন্বয়ক আসিফ

Link copied