কুমিল্লায় ভোররাতে বিজিবির বিশেষ অ'ভিযা'নে বিদেশী পি*স্ত*ল, গু*লি ও গাঁ*জা উ*দ্ধার
১৭ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
ইবনুল হাসান রায়হান
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা সীমান্ত দিয়ে ডুকছে অস্ত্রসহ গোলাবারুদ
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা সীমান্তে কৌশল পরিবর্তন করে সক্রিয় হয়েছে চোরাকারবারীরা। তবে মাদক পাচারের আড়ালে দেশে ডুকছে দেশীয় ও বিদেশী অস্ত্রসহ গোলাবারুদ। কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় বিজিবির অস্ত্র, মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান এমন তথ্য মিলেছে বলে জানান কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্ণেল মীর আলী এজাজ।
আজ কুমিল্লা বিজিবি সদর দপ্তরে সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিজিবির সদস্যরা নিয়মিত টহল করলেও চোরাকারবারিরা মাদকের পাশা পাশি এবার ভারত সীমান্ত দিয়ে বিদেশীয় অস্ত্রসহ গোলাবারুদ পাচার করে নিয়ে আসছে। তারা গাঁজার বস্তায় করে নতুন ভাবে দেশে আসতে শুরু করেছে বিভিন্ন আগ্নেয়াস্ত্র। আজ সোমবার রাত ৩টায় বিজিবির অভিযানে গাজাঁর বস্তায় ২ টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি আরো জানায়, দেশের চলমান রাজনীতির পরিস্থিতি অরাজকতা করতে সীমান্ত দিয়ে দেশে বিভিন্ন ভাবে অস্ত্রসহ বিভিন্ন অবৈধ মালামাল পাচারের চেষ্টা করছে চোরাকারবারিরা। তবে এসব চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় দায়িত্ব পালন করে যাচ্ছে।