আরও ১১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি
২১ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
ছবি : সংগৃহীত
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ১১ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বুধবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মো. আছিফ তুহিন গাজী, মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহাবুব মাদবর, শামীম চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন আলম, শিবচর পৌর বিএনপির সদস্য মোস্তফা মোল্লা, কুদ্দুস মোল্লা ও মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ১০ নেতাকে বহিষ্কার করে বিএনপি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. মুসফিকুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান খায়রুল ও মো. জালাল উদ্দীন; নড়াইল জেলাধীন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম পলাশ, সদর পৌর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু ও লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।