কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়েচিকিৎসকের মৃত্যু

Megna Tv

২১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

 ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লার বিশিষ্ট গাইনি চিকিৎসক ফাহমিদা আজিম কাকলী মৃত্যুবরণ করেছেন। রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসক কাকলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মনজুরুল আজীম পলাশ । 

ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। এ ছাড়া তিনি নগর মাতৃসদন কুমিল্লার কনসালটেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ডা. কাকলী কয়েক দিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। এরপর তার কিডনি ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে শনিবার (২২ নভেম্বর) তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও রোববার সকালে তার মৃত্যু হয়।
কাকলীর ভাই পলাশ জানান, তার লাশ আপাতত হিমঘরে রাখা হবে। কানাডায় অবস্থানরত তার একমাত্র মেয়ে তূর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন হবে।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ক্ষমতা ব্যবহার করে যেভাবে ব্যাংক খাতের মাফিয়া হয়ে উঠেন নজরুল

#

মাত্র ৩ টাকায় সুস্বাদু রসগোল্লা, ঝিনাইদহে জনপ্রিয় হয়ে উঠেছেন সুমাল ঘোষ

#

মিয়ানমার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

#

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী হতাহত

#

'সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারো নেই'

#

নরেন্দ্র মোদির দেয়া সোনার মুকুট চুরির ঘটনায় ভারতীয় হাইকমিশনের উদ্বেগ

#

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিলে ৫০ লক্ষ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দেশের ৯ অঞ্চলে

#

হজের খরচ ৫-৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব: হাব সভাপতি

#

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন

Link copied