মিরপুরে অভিনব কায়দায় টাকা লুট: গ্রেফতার ৬

Megna Tv

৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

রাজধানীর মিরপুরে অভিনব কায়দায় প্রতারণা করে টাকা লুটে নেয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) মিরপুর বিভাগের উপ-কমিশনার মাকছুদের রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর ধানমন্ডির বাসিন্দা হারুনুর রশিদ নাফকো ডেভেলপার কোম্পানীর কাছ থেকে একটি ফ্ল্যাট কিনতে বায়নার টাকা দিতে মিরপুরের একটি বাসায় যান। এসময় দুটি ব্যাগে ৭২ লাখ টাকা নিয়ে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটে নেয় কয়েকজন।

পরবর্তীতে এ বিষয়ে মামলা করার পর পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে। একইসঙ্গে ৫৭ লাখ টাকাও উদ্ধার করা হয়।

MegnaTv 24

পুলিশ জানায়, ডেভেলপার কোম্পানির এমডি ফয়সালের পরিকল্পনায় গ্রাহকের কাছ থেকে এভাবে টাকা লুট করানো হতো। ফ্ল্যাট বা জমির টাকা গ্রাহকের কাছ থেকে ব্যাংকে না নিয়ে ক্যাশ নেয়ার জন্য চাপ দিতো ডেভেলপার কোম্পানির অভিযুক্ত ওই এমডি। সেসব টাকা নগদ নিয়ে দলিল করে দেয়ার কথা বলে অন্য ঠিকানায় আসতে বলে, সংঘবদ্ধভাবে টাকা লুট করতো কোম্পানির লোকজন।

এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৪ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তবে এমডি ফয়সালকে এখনও ধরা যায়নি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

#

রাজাকাররা গ্রেপ্তার হওয়ার পরে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন: শামীম কায়সার

#

আজ থেকে খুলছে আশুলিয়ার বন্ধ পোশাক কারখানা

#

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশিদ

#

৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

‘রোহিঙ্গা গণহত্যা মামলা প‌রিচালনার তহ‌বি‌ল অপর্যাপ্ত’

#

আওয়ামী সরকারের গড়া সিন্ডিকেটই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ: জামায়াতের আমীর

#

আসিম জাওয়াদ, হার না মানা এক বীর

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

জামায়াত এমপির প্রশ্ন, আসন পরিবর্তন করে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসছেন?

Link copied