সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে কেউ দেশকে পরাস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

সশস্ত্র বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশকে কখনো কেউ পরাস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (১২ এপ্রিল) সেনানিবাসের দরবার হলে তিনি এ মন্তব্য করেন।

সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি (জিয়াউর রহমান) দেশপ্রেমের যে অগ্নিশিখা সেনাবাহিনীর মধ্যে জ্বালিয়েছিলেন, তা যেন নিভে না যায়।

তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই সেনাবাহিনীর একমাত্র পবিত্র দায়িত্ব।

তিনি আরও বলেন, শুধু সেনাবাহিনী নয়, দেশের প্রতিটি সেক্টর সংস্কার ও প্রতিটি মানুষের উন্নয়নের ইশতেহার আমরা বাস্তবায়ন করতে চাই। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল। জুলাই সনদের প্রতিটি দফা ঠিক যেভাবে ছিল, সেভাবেই বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর। 

পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নানা কর্মকাণ্ড করে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই সেনাবাহিনীর একমাত্র পবিত্র দায়িত্ব।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

#

চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফল ঘোষণা স্থগিত থাকবে: ইসি

#

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে দুই নিরাপত্তাকর্মী নিহত

#

২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

#

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোট কোনো শপথই নেবে না: জামায়াত

#

আত্মহত্যা না হত্যা, বন্ধুর উদ্দেশে দেওয়া স্ট্যাটাস ঘিরে রহস্য

#

জুলাই বিপ্লবে ইলেকট্রনিক মিডিয়া কিছুই প্রচার করেনি: নাহিদ ইসলাম

#

৫ দিনের ছুটির সুযোগ: কারো ম্যানেজ করতে হবে ২ দিন, কারো ১ দিন

#

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

#

ডাক বিভাগের কর্মীদের জনগণের সেবা করার নির্দেশ নাহিদের

Link copied