জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকারের সদস্যদের শ্রদ্ধা

Megna Tv

২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। আজ শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে এই অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, এ মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই যড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করবো। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি।

ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে মোট ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন তাদের মধ্যে ১৪ জন। তিন জন ঢাকার বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্নার মরদেহ হস্তান্তর করেছে ভারত

#

ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর উইমেনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

#

কক্সবাজারে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৯

#

লিবিয়াতে মানবপাচারকারী চক্রের সদস্যরা গ্রেফতার

#

১৪ মাস পর চাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

#

সিলেটে নবনির্বাচিত অনলাইন প্রেসক্লাবের কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

#

অন্তর্বর্তী সরকারের জন্য তালিকা প্রস্তাব বিএনপির

#

এক দিনের বেতন দেবেন তথ্য-ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

#

এবার আমেরিকায় শুল্কমুক্ত বাজার সুবিধা উন্মুক্ত হবে, আশা বিকেএমইএর

#

কুমিল্লা ১০ আসনে ৩জনের মনোনয়ন বৈধ ৪জনের বাতিল

Link copied