সংরক্ষিত মহিলা আসনে জামায়াত আমিরের স্ত্রীসহ আলোচনায় যারা

Megna Tv

২১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এককভাবে ৬৮টি আসনে জয় লাভ করেছে। সেই হিসাবে জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মধ্যে দলটি ১২টি আসন পাবে, যা নিয়ে ইতোমধ্যে দলটির মহিলা বিভাগ ও জামায়াতের মধ্যে যাচাই-বাছাই চলছে।

এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা শফিক ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডা. হাবিবা সুইটসহ ১৪/১৫ জন। এ ছাড়া আছেন, মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের স্ত্রী অ্যাডভোকেট সাবেকুন্নার নাহার মুন্নি। 

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা নিউজ টোয়েন্টিফোরকে বলেন, সারাদেশ থেকে একটি খসড়া তালিকা করা হয়েছে, যা জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, যেসব আসন বা অঞ্চল থেকে জামায়াতের এমপি নির্বাচিত হয়নি, সেসব জায়গা থেকে বেশি অগ্রাধিকার দিয়ে প্রার্থী যাচাই-বাছাই চলছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, এখনো চূড়ান্ত তালিকা হয়নি। কিছুদিনের মধ্যে হবে। 

তবে জামায়াতের দলীয় আলোচনায় এগিয়ে রয়েছেন, জামায়াতের আমিরের স্ত্রী ডা. আমেনা শফিক, নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডা. হাবিবা সুইট, মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজ, অ্যাডভোকেট সাবেকুন্নার নাহার মুন্নি, সাঈদা রুম্মান, খন্দকার আয়েশা, ডা. শিরিন আক্তার রুনা, অধ্যাপক সাবরিন জাহান বনি, ডা. ফাতেমা সিদ্দিকা, মারজিয়া বেগম (লক্ষ্মীপুর), ডা. ফেরদৌস আরা বকুল ও ফাতেমা আক্তার হ্যাপি সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি হওয়ার আলোচনায় আছেন। 

জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগেই দলটির সংরক্ষিত মহিলা আসনের এমপির নাম ঘোষণা করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অন্তর্বর্তী সরকারের কাছে যে প্রত্যাশা জনতার

#

অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান ৪ সেপ্টেম্বর থেকে

#

ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না ; আসিফ মাহমুদ।

#

ইউক্রেনের নেতৃত্বে বড় রদবদলের কথা বললেন জেলেনস্কি

#

গুলশানে দোকানে মিললো দুজনের গলাকাটা মরদেহ, সারাদেহে বটি দিয়ে কোপানোর চিহ্ন

#

জন নিরাপত্তা সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

#

জুলাই গণহত্যা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে: ফলকার টুর্ক

#

১৪ মাস পর চাল রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

#

চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও, এমডির পদত্যাগ দাবিতে বিক্ষোভ

#

টানা বর্ষণে নোয়াখালীতে বন্যা পরবর্তী জলাবদ্ধতা আবারও রূপ নিচ্ছে বন্যায়

Link copied