৫০০ যানবাহনকে ২১ লাখ টাকা জরিমানা ,রাজধানীতে

Megna Tv

১৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে প্রতিদিন

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার (২৫ সেপ্টেম্বর) ট্রাফিক আইনে ৫০০টি মামলা দায়ের করা হয়। একইদিন বিভিন্ন যানবাহনের কাছ থেকে ২১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৪৯টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। গত ১৭ সেপ্টেম্বর থেকে রাজধানীতে প্রতিদিনই অভিযান চলছে।

তালেবুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। গতকাল বুধবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫০০টি মামলা এবং ২১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা করা টাকার মধ্যে ৬ লাখ ৬৭ হাজার ২৫০ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৪৯টি গাড়ি ডাম্পিং ও ২৮টি গাড়ি রেকার করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

এর আগে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ৯৬২টি মামলা ও ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৮৩টি গাড়ি ডাম্পিং ও ৬৪টি গাড়ি রেকার করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৭৭৬টি মামলা ও ৩৫ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ৬০টি গাড়ি ডাম্পিং ও ৪০টি গাড়ি রেকার করা হয়।

রবিবার (২২ সেপ্টেম্বর) ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৮৭০টি মামলা ও ৩৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬৪টি গাড়ি ডাম্পিং এবং ৬০টি গাড়ি রেকার করা হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৭৩৪টি মামলা ও ৩০ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৬৪টি গাড়ি ডাম্পিং এবং ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied