২৪৫ জনকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সারজিস আলম
আগামী চার দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারের মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক সারজিস আলম।

একই সঙ্গে ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনটি ৷

মঙ্গলবার (২৯ অক্টোবর) সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন সারজিস।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, গতকাল পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল, সিএমএইচ, বিএসএমএমইউ, এনআইটিওআর, চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার ও সিআরপি-সাভারসহ বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫ জন আহত যোদ্ধাকে ২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছ ৷

তিনি বলেন, এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহত যোদ্ধাদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে।

আরও লিখেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে হতে দিতে চাইনা ৷ তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি ৷

সারজিস বলেন, পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিব ইনশাআল্লাহ৷

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দুর্ঘটনার সময় ট্রেনটির গতি ছিল ১২৭ কিলোমিটার, ঢুকেছিল ভুল লাইনে

#

কুমিল্লায় থানায় ফিরছেন পুলিশ সদস্যরা

#

সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

#

বাংলাদেশ দ্রুত সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরবে, আশা রাশিয়ার

#

সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে খবর আছে: জনপ্রশাসন সচিব

#

নৌবাহিনীর ২০০ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন

#

ত্রাণ উপদেষ্টা জানালেন ,বন্যায় কত টাকার ক্ষতি হয়েছে

#

ঢাকায় ২৪ টি থানায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

#

পোলিও টিকাদানের জন্য গাজায় কিছু সময় যুদ্ধ বন্ধ রাখতে সম্মত ইসরায়েল

#

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন

Link copied