৫০০ কোটি ডলার লোপাট :শেখ হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট

Megna Tv

১৮ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই একের পর এক ছাত্র-জনতার হত্যা দায়ে মামলা হচ্ছে তার বিরুদ্ধে। এবার তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভাগনি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (আরএনপিপি) থেকে বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬০ হাজার কোটি টাকা) লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ( সেপ্টেম্বর) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ রিট দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাহেদুল আজম।

ববি হাজ্জাজ জানান, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছিলেন তারা। দুদক বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়েছে।

গত ১৯ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়।

আউস্টেড বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, হার সান সজীব ওয়াজেদ জয় অ্যান্ড নিস টিউলিপ সিদ্দিক এমবেজেলড বিলিয়ন ডলার্স ফ্রম ওভারপ্রাইজড ১২.৬৫ বিলিয়ন ডলার্স রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থ্রো মালয়েশিয়ান ব্যাংকসশিরোনামে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোসাটম মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। এতে মধ্যস্থতা করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ভাগনি টিউলিপ সিদ্দিক।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied