হেঁটে হজ করতে যাওয়া আলিফ পৌঁছেছেন ইরানে

Megna Tv

২৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি:সংগ্রহ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আলিফ মাহমুদ আদিব। ছোটকাল থেকেই তিনি ভ্রমণপিপাসু। এ যুবকের বয়স এখন ২৫ বছর। এর আগে সাইকেলে করে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন আলিফ মাহমুদ। এরপর ইচ্ছে জাগে সারা বিশ্ব ভ্রমণ করার। নিজেকে খাঁটি মুসলিম দাবি করে এই যুবক প্রথম সফর পায়ে হেঁটে মক্কা-মদিনায় যেতে চান। গত বছরের ৮ জুলাই দুপুরে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে পবিত্র মক্কা-মদিনায় হজের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বর্তমানে ১৯০ দিনে ইরানের একটি মরুভূমির পথ ধরে হাঁটছেন।

আলিফ মাহমুদ নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। প্রায় ৮ হাজার কিলোমিটার পায়ে হেঁটে চলতি বছরে বড় হজ করার কথা রয়েছে তার।

আলিফ মাহমুদ কালবেলাকে এক ভিডিও সাক্ষাৎকারে জানায়, বাড়ি থেকে বের হয়ে ঢাকা যশোরের পথ ধরে বেনাপোল সীমান্ত পার হয়ে ৬৭ দিনে ভারতের ৭টি রাজ্য হেঁটে ভারতের ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে যান। পাকিস্তানে ৪৪ দিন হেঁটে করাচি লাহোর, পাঞ্জাব হয়ে রিমদান সীমান্ত পার হয়ে ইরান প্রবেশ করেন আলিফ মাহমুদ। বর্তমানে ৭ দিন ধরে ইরানের একটি মরুভূমির পথ হেঁটে ইরাকের দিকে রওনা দিয়েছেন আলিফ।

ইরানের একটি মরুভূমি থেকে আলিফ মাহমুদ ভিডিও কলে কালবেলাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি ভ্রমণপিপাসু মানুষ। আমি যখন পুরো বাংলাদেশ ভ্রমণ করি তখন আমার বিশ্ব ভ্রমণের ইচ্ছে হয়। আমি যেহেতু মুসলিম তাই আমার প্রথম সফর মক্কা মদিনায় করার ইচ্ছে থেকে এ বের হওয়া। যাতে আমি পুরো বিশ্বকে একটি ম্যাসেজ দিতে পারি।

দীর্ঘ এ সফরের অভিজ্ঞতা জানাতে গিয়ে আলিফ মাহমুদ জানায়, দীর্ঘ এ সফরে অনেক অভিজ্ঞতা হয়েছে। নানা দেশের মানুষের সাথে পরিচয় হয়েছে। অনেক মানুষ আমার সাথে হেঁটে আমাকে এগিয়ে দিতে সাহায্য করেছেন। হাঁটতে গিয়ে আমি ছিনতাইয়ের কবলেও পড়েছি। ইমিগ্রেশনে অনেক ঝামেলাও হয়েছে। অনেক সময় ইমিগ্রেশন বন্ধ হয়ে গেলেও আমার জন্য স্পেশাল ইমিগ্রেশন চালু করে আমাকে সীমান্ত পার হতে সহযোগিতা করেছেন। আমি আমার বাংলাদেশকে বিশ্বে পরিচিত করাতে আমার দেশের পতাকা উড়িয়েছি বিভিন্ন দেশে। চলতি পথে অনেক মুসলিম ভাই আমাকে নানা সময়ে আপ্যায়ন করিয়েছেন, রাতে ঘুমানোর জায়গা দিয়েছেন। এ সফরে আমার ওপর আল্লাহর পূর্ণ রহমত আছে।

আলিফ আরও জানান, মক্কায় যাওয়া পর্যন্ত আমার পুরো খরচ বহন করার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। আমার এ যাত্রায় সবার দোয়া ও সহযোগিতা চাই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঢাকায় আসছেন ব্রেনডেন লিঞ্চ, আলোচনায় আসতে পারে যে বিষয়গুলো

#

কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের কর্মসূচিতে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রারের (বিদেশি) মন্তব্য

#

জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ মামলার শুনানিতে সম্মত মার্কিন সুপ্রিম কোর্ট

#

চূড়ান্ত অনুমোদন পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’: কার্যক্রম শুরু দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংকের

#

ঢাকা-১৫: চার কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন ইউজিসির কর্মশালা

#

রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

#

১০০ কোটি দিয়ে যাত্রা শুরু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

#

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র, সময়ই উত্তর দেবে: রুমিন ফারহানা

#

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Link copied