রাজাকাররা গ্রেপ্তার হওয়ার পরে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন: শামীম কায়সার

Megna Tv

১৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
রাজাকাররা গ্রেপ্তার হওয়ার পরে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন: শামীম কায়সার

এমপি শামীম কায়সার লিংকন বলেনবিগত ১৭ বছরে আমাদের এই গুমখুনআয়নাঘরের পাশাপাশি আরেকটা ঘর ছিল। এটা হল হীরকরাজার দেশের যন্তরমন্তর ঘরের মতো একটা ঘর ছিল। হীরকরাজার দেশে যেমন কৃষকদের যন্তরমন্তর ঘরে ঢুকিয়ে দেওয়া হত। এরপর বের হওয়ার পর যে মন্ত্র শিখিয়ে দেওয়া হত তারা সেটিই বলত। তেমনিভাবে আমার এলাকাসহ বিভিন্ন এলাকাআমি প্রমাণসহ দিতে পারব— এমনও হয়েছে ২০০৯ সাল পর্যন্ত তাকে মুক্তিযোদ্ধা হিসেবে কেউ চিনত নারাজাকার হিসেবেও চিনত না। কিন্তু ২০০৮ সালের পর তাকে রাজাকার বানানো চেষ্টা করা হয়েছে। আবার অনেকে সত্যিকার রাজাকার ছিলেন। কোনো এক অজানা কারণে তারা গ্রেপ্তার হওয়ার পরে কিছুদিন পর দেখা গেছে তারা মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছেন

তিনি বলেনআপসে যখন সমঝোতা হয়ে যায়রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে বের হয়ে যেত ওই মেশিনের মাধ্যমেআবার মুক্তিযোদ্ধা আপস না করলে রাজাকার হিসেবে বের হতেন। এই যে ১৭ বছরে ফ্যাসিস্টের আমলে যন্তরমন্তর ঘরের মাধ্যমে যেসব রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়েছেন এবং মুক্তিযোদ্ধারা রাজাকার হয়েছেনতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা?

প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান বলেনঅমুক্তিযোদ্ধা যারা বিভিন্নভাবে তালিকাভুক্ত হয়েছেনতাদের ব্যাপারে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছি। এ ধরনের মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি এবং তাদের অবৈধ সুবিধা নিয়ে কাজ করছি। আশা করিঅল্প দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে এর সংখ্যাও বলতে পারব।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied