কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড ফুটওভার ব্রিজে মরিচা ও ফাটল, ঝুঁকিতে পথচারীরা

Megna Tv

৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকার ফুটওভার ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটির বিভিন্ন স্থানে মরিচা ধরেছে এবং একাধিক অংশে ফাটল দেখা দিয়েছে।

প্রতিদিন এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে হাজারো শিক্ষার্থী, চাকরিজীবী, নারী-পুরুষসহ সাধারণ মানুষ মহাসড়ক পারাপার করেন। কিন্তু ব্রিজটির নাজুক অবস্থা পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত এই ব্রিজ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় এর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ফুটওভার ব্রিজটির সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা প্রশাসক, ইউএনও কুমিল্লা সদর দক্ষিণ এবং সড়ক ও জনপথ  কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের দাবি, একটি ব্যস্ততম মহাসড়কের গুরুত্বপূর্ণ এই ফুটওভার ব্রিজটি দ্রুত সংস্কার করা হলে যেমন পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে, তেমনি সম্ভাব্য দুর্ঘটনা থেকেও রক্ষা পাবে সাধারণ মানুষ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied