১৩ কোটি টাকার ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে বিএনপি: ডা. জাহিদ

Megna Tv

১১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
১৩ কোটি টাকার ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে বিএনপি: ডা. জাহিদ

বন্যাদুর্গতদের জন্য সমন্বিত কার্যক্রমে এখন পর্যন্ত ১৩ কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে বিএনপি। এর মধ্যে থেকে ১০ কোটিরও বেশি টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণসংগ্রহ কমিটির সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় ডা. এজেডএম জাহিদ বলেন, এখন পর্যন্ত প্রায় ১৩ কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ হয়েছে। এগুলো পর্যায়ক্রমে বন্যার্তদের কাছে বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, নৈতিকভাবে যারা দুর্বল অবস্থানে আছেন এবং বিগত রেজিমের সুবিধাভোগীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে না। আগামী ২দিন পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যহত থাকবে। এরপর বাড়িঘর,গবাদিপশু, ফসলের বীজ সরবরাহসহ পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় প্রবাসীদেরও ত্রাণ কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনকে পদত্যাগ করে নতুন কমিশন গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ দেয়ার দাবিও জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় নেতাকর্মীদের প্রান্তিক ক্ষতিগ্রস্থদের তালিকা করার নির্দেশনা দেয়া হয়েছে। সরকারের পাশাপাশি বিএনপি রাজনৈতিক দল হিসেবে দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে— খন্দকার মোশারফ

#

বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে : তথ্যমন্ত্রী

#

বাণিজ্যমেলার উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রী

#

নৌপথে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের

#

প্রত্যেক নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে হবে: জুবাইদা রহমান

#

ড. ইউনূস ছাত্র ও আমাদের মনোনীত প্রতিনিধি: মির্জা ফখরুল

#

গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ

#

১৭ বছরের বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না—তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন

#

দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ : ড. ইউনুস

#

উদ্বোধনের দিনেই ফ্যামিলি কার্ডে এসেছে টাকা, ছড়িয়ে পড়েছে আনন্দ

Link copied