প্রার্থী চূড়ান্তে আওয়ামী লীগের সভার তারিখ নির্ধারণ

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
আওয়ামী লীগের নৌকা প্রতীক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে বসবে। এ দিন সভা শুরু হয়ে টানা কয়েক দিন চলবে। এ সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মনোনয়ন বোর্ডের সভা সরকারি বাসভবন গণভবনে হওয়ার কথা থাকলেও নির্বাচনকালে প্রধানমন্ত্রী গণভবনে রাজনৈতিক কোনো কাজ করবেন না বলে জানা গেছে। এ কারণে সভাটি ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে হবে। সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনগুলোর মনোনয়ন চূড়ান্ত করা হবে।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিক্রির দুই দিনে ২২৮৬টি ফরম বিক্রি হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই কার্যক্রম চলবে।

ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। এ জন্য দুদিন সময় হাতে রেখে প্রার্থীদের নাম চূড়ান্ত করতে চায় ক্ষমতাসীনরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

১৪ জেলায় তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, আছে কালবৈশাখীর শঙ্কাও

#

বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

#

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি বিষয়ে রুশ দূতাবাসের বিবৃতি

#

রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টমেন্ট’র প্রেসিডেন্ট ফারুক ও সাধারণ সম্পাদক মনোয়ার নির্বাচিত

#

জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে : তারেক রহমান

#

সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

#

কুমিল্লায় দলের নেতাকর্মী ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা চলছে প্রার্থীদের

#

বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ চায় ভারত

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, অধ্যাদেশ জারি

Link copied