কুমিল্লায় দলের নেতাকর্মী ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা চলছে প্রার্থীদের

Megna Tv

৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

কুমিল্লায় দলের নেতাকর্মী ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারনা চলছে প্রার্থীদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে প্রাথমিক মনোনয়ন পেয়ে মাঠে চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। কুমিল্লা সংসদীয় আসন ৯ লাকসাম মনোহরগঞ্জে টানা কয়েকদিন উঠান বৈঠক ও দলের বিভিন্ন কর্মীদের নিয়ে দায়িত্ব বন্টনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন তিনি। 

নিজ আসনকে বিজয় করতে সকাল থেকে লাকসাম ও মনোহরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে বাড়ীর নির্বাচনী উঠান বৈঠক ও বিকেলে মনোহরগঞ্জ এলাকায় উঠান বৈঠক শেষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিপলেট বিতরনের মাধ্যমে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। 

এসময় দলের নেতাকর্মীদের লক্ষ্য করে বলেন, স্বৈরাচার সরকার আমাদের কাউকে মাঠে থাকতে দেয় নাই, রাজনীতি ও দলের কোন প্রচারনা করতে দেয় নাই। স্বৈরাচার সরকার পতনের পর বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় হয়ে কাজ করছে। আমি আগামী নির্বাচনে দলের জন্য এই আসটি উপহার দিতে দিন রাত কাজ করে যাচ্ছি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied