তারেক রহমানের ফ্লাইট থেকে হঠাৎ দুই ক্রু প্রত্যাহার, ঘটনা কী
২৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা ফেরার বিশেষ ফ্লাইটে দায়িত্ব পালনকারী দুই কেবিন ক্রুকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকা নিয়ে আসার কথা রয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় তাদের ডিউটি রোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে বলে বিমান সূত্র নিশ্চিত করেছে।
যাদের সরিয়ে নেওয়া হয়েছে তারা হলেন জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম।
বিমান সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।