যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

Megna Tv

৩ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে মোস্তাক নামে এক যুবক নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ মোস্তাক উপজেলার কালিপুর গ্রামের হানিফ আলীর ছেলে। 

ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, গোবিন্দাসী ঘাট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন ২২ বছর বয়সী মোস্তাক। কিছুদূর যাওয়ার পর হঠাৎ নৌকা থেকে পড়ে যায় সে। পরে নৌকার মাঝি ও যাত্রীরা তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়।

খবর পেয়ে পুলিশ ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে : তথ্যমন্ত্রী

#

নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

#

বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা কাল: আলোচনায় যারা

#

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর, আহত ১৫

#

ভূমিকম্প প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

#

দেওয়ালচাপায় নির্মাণ শ্রমিক নিহত

#

তৃণমূলের বিভেদ মেটাতে সভায় বসেছে আওয়ামী লীগ

#

তাঁতিবাজারে ছিনতাই: পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপদেষ্টা নাহিদ

#

'যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় শীর্ষক' আলোচনা সভা

#

কেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের শ্বেতপত্র প্রকাশ করা উচিত

Link copied