একটি কেন্দ্রের ফলে এগিয়ে ধানের শীষ

Megna Tv

১১ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রের ফল হাতে পেয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। এতে এখন পর্যন্ত এগিয়ে আছে বিএনপির ধানের শীষ।

চট্টগ্রাম-১১ আসনের ১২৪টি কেন্দ্রের মধ্যে একটির ফলাফলে দেখা যাচ্ছে, ৩৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শফিউল আলম পেয়েছেন ৩৬১ ভোট।

দীর্ঘ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়ে উৎসবমুখর পরিবেশে সারা দেশের কেন্দ্রগুলোতে ভোট দিয়েছেন ভোটাররা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় গণভোট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘দুপুর ২টা পর্যন্ত সারা দেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। দুপুরে ভোটের হার কিছুটা কম ছিল।’

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩ জন।




ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied