ডিবি হেফাজতে ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কানাডা থেকে দেশের ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট বিষয়ে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেজন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

MegnaTv 24

আশির দশকে ছাত্রলীগের নেতৃত্বের জন্য পরিচিতি লাভ করেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগের একমাত্র সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিবিদ হিসেবে পরিচিতি থাকলেও বর্তমানে মোহাম্মদ মনসুর নবনির্মিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের একজন প্রথম সারির সক্রিয় নেতা।

মনসুর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পুলিশ জনবান্ধব ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী

#

রাজধানী ঢাকাকে বদলে দিতে বহুমুখী পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

#

কুমিল্লায় ২য় এসকিউ গ্রুপ বিজয় দিবস কাপ গলফ টুর্ণামেন্ট - ২০২৩

#

কুমিল্লার লাকসামের আউশপাড়ায় উদ্বোধন হলো নতুন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান “আল দ্বীন হিফজ একাডেমি”

#

পুরনো রাজনীতিতে ফিরে যাওয়ার অবকাশ নেই: সাইফুল হক

#

কুমিল্লা নগরীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তি চরমে

#

গাছের ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ

#

মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

#

বন্যার্তদের জন্য ফায়ার সার্ভিসের কাছে ত্রাণসামগ্রী দিলো টার্কি

#

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, অধ্যাদেশ জারি

Link copied