কুমিল্লা নগরীতে একই স্থানে বিএনপির দুগ্রুপের সমাবেশে উত্তপ্ত পরিস্থিতি, সেনা ও পুলিশ মোতায়েন

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

কুমিল্লা নগরীতে একই স্থানে বিএনপির দুগ্রুপের সমাবেশে উত্তপ্ত পরিস্থিতি, সেনা ও পুলিশ মোতায়েন 


কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত হাজী আমিন অর রশিদ ইয়াছিনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি ও হুইপ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী একই স্থানে বিএনপির দু গ্রুপের সমাবেশ ডাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরী হয়েছে নগরীর টাউন হল মাঠে। 

গত দুই দিন ধরে টাউন হল মাঠে দু গ্রুপের প্রস্ততিতে হাজী আমিন উর রশিদ এয়াছিন ও মনিরুল হক চৌধুরীর গ্রুপের সাথে সংঘর্ষের আশংকা করছে প্রশাসন।  এমন উত্তপ্ত পরিস্থিতি ও জন সাধারণের নিরাপত্তায় হীনতা থাকায় দুই গ্রুপকে আলাদা আলাদা ভাবে মাঠের বাহিরে গিয়ে সমাবেশ করার নির্দেশ দেয় জেলা প্রশাসন। 

আজ সকাল থেকে টাউন মাঠে প্রবেশের মুল ফটক বন্ধ করে সমাবেশস্থলের প্যান্ডেলের সকল কার্যক্রম নিষিদ্ধ করে সাধারণ মানুষকে মাঠে প্রবেশ নিষিদ্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 
এদিকে টাউন হলের মুল ফটক ও আশে পাশে এলাকায় শতাধিক পুলিশ সদস্য ও সেনাবাহিনীর ৭ গাড়ী টহল টিম সতর্ক অস্থানে রয়েছে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied