বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

Megna Tv

১৪ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মো. ইমন (২১)।

রবিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় তার।

নিহতের পরিচিত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৪ আগস্ট দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয় ইমন। পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার লেক ভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে ৬ আগস্ট ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

নিহত মো. ইমন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত জুলহাস হোসেন। তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিলেন বড়। টাঙ্গাইলের এম এ আলী কলেজের বিএ শিক্ষার্থী ছিলেন তিনি।


 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

#

ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত জোট!

#

পাম্পে তেল না পেয়ে সরাসরি মন্ত্রীকে কৃষকের ফোন

#

বিএনপি নব্য হানাদার হিসেবে আবির্ভূত হয়েছে : তথ্যমন্ত্রী

#

৮ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

২১ আগস্টের নৃশংস ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে ক্রমাগত মিথ্যাচার করছে- রিজভী

#

বাণিজ্যমেলার উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রী

#

বিএসবি গ্লোবালের ‘প্রতারণা’ কানাডা পাঠানোর নামে দুইশ শিক্ষার্থীর ৩০ কোটি টাকা নিয়ে ‘উধাও’

#

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত, কখন থেকে জানালেন পলক

#

আজ তদন্তে নামছে জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং দল’

Link copied