হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

Megna Tv

১২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার ( সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের কাইতগাঁও গ্রামে সংঘর্ষ ঘটে।

নিহত ব্যক্তির নাম আমির হোসেন (৭০) তিনি কাইতগাঁও গ্রামের মৃত নুর আলীর ছেলে। আহত ব্যক্তিদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কাইতগাঁও গ্রামের দোকানদার জলিল মিয়ার সঙ্গে একই গ্রামের মতি মিয়ার টাকা পাওনাকে কেন্দ্রে করে কথাকাটাকাটি হয়। নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে সোমবার রাতের দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবার রাত ৩টায় আমির হোসেন মারা যান।

বাহুবল মডেল থানার ওসি মো. মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ছয় মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

#

নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড

#

দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ : ড. ইউনুস

#

কুমিল্লা মহানগরী জামায়াতের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত।

#

খুলছে সেন্ট মার্টিন, মানতে হবে ১২ নির্দেশনা

#

অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন।

#

জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী যেমন হতে পারে এমপি নজরুলের ভবিষ্যৎ

#

বাংলাদেশ হালকাযান ফেডারেশনের কেন্দ্রিয় নেতাদের কুমিল্লায় সংবর্ধনা

#

রাজবাড়ীতে পদ্মা তীরবর্তী এলাকায় বন্যা ও ভাঙন আতঙ্ক

#

পটুয়াখালীতে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

Link copied