শেখ হাসিনা কীভাবে পদত্যাগ করেছেন, জানালেন আসিফ মাহমুদ

Megna Tv

২৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ‘মৌখিকভাবে’ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য দেন আসিফ মাহমুদ।

ক্রীড়া উপদেষ্টা ফেসবুকে লেখেন, ‘রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা। পদত্যাগপত্র নিয়ে বঙ্গভবনে যাওয়ার কথা থাকলেও ছাত্র-জনতা গণভবনের কাছাকাছি চলে আসলে পালিয়ে যেতে বাধ্য হয় খুনি হাসিনা।’

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি পরিষ্কার করেছিলেন রাষ্ট্রপতি। তবে সেই পদত্যাগের ‘দালিলিক প্রমাণ’ তার কাছে নেই বলে নতুন করে বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দিনই জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।’

অন্তর্বর্তী সরকারের দুই মাসের বেশি সময় চলে যাওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রাষ্ট্রপতি। দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন, তিনি শুনেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই।

গতকাল রবিবার পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার চোখ’-এ প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমিও খুঁজছি (হাসিনার পদত্যাগপত্র), তিনি হয়তো সময় পাননি।’

রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘হাসিনাকে উৎখাত করা হয়েছে, একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোন ভূমিকা নেই।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঢাকা আসছেন ডোনাল্ড লু

#

নির্বাচনে না আসা দলগুলোকে যে বার্তা দিলো ইসি

#

বিদেশি পর্যবেক্ষক আসুক বা না আসুক, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: তথ্যমন্ত্রী

#

বাংলাদেশে ঈদ ২৮ নাকি ২৯ মে, লম্বা ছুটির সুযোগে বাধা পড়ছে?

#

ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

#

অভিযানের পরদিনই দালালের খপ্পরে প্রাণ গেলো প্রসূতির ।

#

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

#

চট্টগ্রামে অবরোধকারীদের হামলায় ওসিসহ আহত ৩

#

‘সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রিত হয়, এমন কথাই মুছে দেব’

#

গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল: চিফ প্রসিকিউটর

Link copied