ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Megna Tv

৫ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে মুরছালিন (২২) নামে কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহত মুরছালিন ওই ইউনিয়নেন ধজনগরের বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে ও স্থানীয় শাহআলম ডিগ্রী কলেজের একাদশ বর্ষের শিক্ষীর্থী ছিলেন।

একই ঘটনার বিএসএফ'র গুলিতে একাধিক বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে কুমিল্লায় নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানায়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহতের পরিবার জানায়, কয়েকজন চোরাকারবারী রাতে মুরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খামারহাটি সীমান্তে নিয়ে যায়। এ সময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে মুরছালিন নিহত হয়। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied