তালা ভেঙে কার্যালয় খুললেন বিএনপির নেতাকর্মীরা

Megna Tv

২৬ দিন আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬


#
তালা ভেঙে বিএনপির কার্যালয় খুলছে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

দুই মাস ১৪ দিন পর খুললো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে কার্যালয় খুলেছে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে নেতাকর্মীদের নিয়ে ভেতরে প্রবেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

জানা গেছে, ভোট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আজ বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সংবাদ সম্মেলনেবক্তব্য দেবেন। এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত থাকবেন।

গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। ওই মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর থেকেই দলীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। তবে এর চাবি কার কাছে, তা নিয়ে রহস্য কাটেনি। এ নিয়ে প্রথম থেকেই পুলিশ এবং বিএনপি পরস্পরকে দোষারোপ করে বক্তব্য দিয়ে আসছে। বিএনপি বলছে, পুলিশ তাদের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, বিএনপি নিজেরাই তাদের কার্যালয়ে তালা দিয়েছে। সুতরাং চাবিও তাদের কাছেই আছে। দলীয় সূত্রে জানা গেছে, অফিসের নিরাপত্তাকর্মীদের একজন ওই সময় তালা দিয়ে চাবি নিয়ে যান।

২৮ অক্টোবরের পর থেকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবশেষ ৫ জানুয়ারি মধ্যরাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৪১ সালের বাংলাদেশ গড়তে কোন বাধা থাকবে না-স্থানীয় সরকার মন্ত্রী

#

দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ : ড. ইউনুস

#

বৃহস্পতিবার থেকে হাইকোর্টের বিচারকাজ চলবে বাংলা ট্রিবিউন রিপোর্ট ০৭ আগস্ট ২০২৪, ১৪:১৭

#

কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

#

কোরআন অবমাননার প্রতিবাদে ভিক্টোরিয়া কলেজে ৭০০ কোরআন বিতরণ

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

এবছর সবচেয়ে বেশি ও কম সময় রোজা রাখবে যেসব দেশ

#

শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার

#

আগামীকাল বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন

#

তাসকিনকে সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

Link copied