৯ বছর পর দেশে বিএনপি নেতা সালাহ উদ্দিন

Megna Tv

২ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সালাহ উদ্দিন আহমেদ

দীর্ঘ ৯ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। আজ রবিবার দুপুর সোয়া ২টার দিকে দিল্লি থেকে ঢাকায় পৌঁছেন তিনি ।

সালাহ উদ্দিন আহমেদ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন। ভিআইপি লাউঞ্জে বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মিসেস সালাহ উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।

২০১৫ সালের মার্চে ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ। দুই মাস পর ২০১৫ সালের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে সালাহ উদ্দিনের খোঁজ পাওয়া যায়। সে সময় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছিল এবং কোন পথে কীভাবে তিনি শিলংয়ে পৌঁছেছেন তা কারও জানা নেই।

ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে। ২০১৫ সালের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে ফরেনার অ্যাক্ট, ১৯৪৬ এর ধারা ১৪ এর অধীনে তার বিরুদ্ধে ভারতে (শিলং) কাগজপত্র ছাড়া অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied