২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
মেট্রোরেল (ফাইল ছবি)

এখন থেকে মেট্রোরেলের আর কোনও সাপ্তাহিক ছুটি থাকছে না। প্রতি শুক্রবারও নিয়মিত মেট্রোরেল চলবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে। তবে এদিন দুপুর সাড়ে ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল। এছাড়া সপ্তাহের বাকি ৬ দিন আগের মতোই চলাচল করবে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীরের সই করা এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ডিএমটিসিএল এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন-৬ এর মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত বিকাল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকাল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার মেট্রোরেল উপরোল্লিখিত সময় অনুযায়ী চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৯ বছর পর দেশে বিএনপি নেতা সালাহ উদ্দিন

#

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করছি: ফারুক ই আজম

#

নির্বাচনের সময়ের যৌক্তিকতা বিবেচনা করবে সব স্টেকহোল্ডার: আমির খসরু

#

সিলেটে ভারতে পালানোর সময় সীমান্তে ছোট ভাইসহ আ.লীগ নেতা আটক

#

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, যা বললেন তথ্য উপদেষ্টা

#

নারায়ণগঞ্জে আন্দোলনে নিহত-আহতদের পরিবারের খোঁজ নিলেন সারজিস

#

বুয়েটের আবরার ফাহাদের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

#

সিলেটে ইউপি সদস্যের খাটের নিচ থেকে সরকারি ওষুধ জব্দ

#

কুমিল্লায় জামায়াতের লিফলেট বিতরণ

#

প্লট বরাদ্দে অনিয়ম: মির্জা আব্বাসের মামলা প্রত্যাহার করলো দুদক

Link copied