প্লট বরাদ্দে অনিয়ম: মির্জা আব্বাসের মামলা প্রত্যাহার করলো দুদক

Megna Tv

১৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
মির্জা আব্বাসের মামলা প্রত্যাহার করলো দুর্নীতি দমন কমিশন (দুদক)

প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার অপর দুই আসামি হলেন, বিএনপির সাবেক এমপি আলী আসগর লবী ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম। মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন মির্জা আব্বাস। বিএনপির সাবেক এমপি আলী আসগর লবী ও মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেন।

এ অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় ২০০৭ সালের ১৫ জুলাই একটি মামলা করেন। পরের বছর ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।


NP/MN24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচনের সময়ের যৌক্তিকতা বিবেচনা করবে সব স্টেকহোল্ডার: আমির খসরু

#

হাওরের পানি দূষণ করলে ৫ বছরের জেল

#

সিলেটে নবনির্বাচিত অনলাইন প্রেসক্লাবের কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

#

আমিরসহ জামায়াতের ৭ নেতাকে নিরাপত্তা দিতে ইসির নির্দেশ

#

ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে বিনামূল্যে জ্বালানি দেওয়ার নির্দেশ

#

পূজামন্ডপে আর্থিক অনুদান ও ক্যামেরা প্রদান করেছেন - জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

#

তিন হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা

#

তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টার অফিস শুরু

#

বিভাগীয় বিপিও সম্মেলন শুরু হচ্ছে মঙ্গলবার

#

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ

Link copied