এস আলমের সম্পত্তি না কেনার পরামর্শ

Megna Tv

১৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও এস আলম গ্রুপ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পরামর্শ দিয়ে বলেছেন, বিতর্কিত এস আলম গ্রুপ বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের টাকা লুট করে যে সহায় সম্পত্তি গড়েছে তা এখন গোপনে বিক্রি করতে চাচ্ছে। সেই সম্পত্তি কোনও সচেতন মানুষের কেনা উচিত হবে না। এস আলমের কোনও সম্পত্তি কিনে বিপদে পড়লে তার দায় সরকার নেবে না।

তিনি আরও বলেন, এস আলমের সম্পত্তি বিক্রি করে আমরা গ্রাহকদের তথা আমানতকারীদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।

বুধবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গভর্নর  বলেন, শোনা যাচ্ছে বাজেয়াপ্ত হওয়ার ভয়ে গোপনে সম্পদ বিক্রি করে দিচ্ছে এস আলম গ্রুপ। আইনি জটিলতার কারণে এখনি হস্তক্ষেপ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক। তবে শিগগিরই আইনি উপায় খুঁজে বের করা হবে। তাই সর্বসাধারণকে সাবধান করা হচ্ছে, এস আলম গ্রুপের সম্পদ কেউ কিনবেন না। সাংবাদিকদের মাধ্যমে আমি হুঁশিয়ার করে দিচ্ছি। এসব সম্পদ জনগণের। এখানে কেউ হাত দেবেন না।

উল্লেখ্য, এস আলম গ্রু‌প ও তা‌দের স্বার্থসং‌শ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব ব্যাংকের লেন‌দেন ঋণ স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংক।



ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এক দিনের বেতন দেবেন তথ্য-ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

#

সিএমএইচ হাসপাতালে এখনও ২৬৪ শিক্ষার্থী চিকিৎসাধীন

#

মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

#

গোমতীর পানি বিপদসীমার ওপরে, ফেসবুকে বাঁধ ভাঙার গুজব

#

অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়: সেনাপ্রধান

#

পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের

#

এনবিআরের তদন্তের আওতায় এসআলম ও তার পরিবারবর্গ

#

ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে বিনামূল্যে জ্বালানি দেওয়ার নির্দেশ

#

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করছি: ফারুক ই আজম

#

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

Link copied