বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আবারও

Megna Tv

১৮ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (GFS) নামক আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে তিনি এই আশঙ্কার কথা জানান।

রোববার (২৯ সেপ্টেম্বর) এ বিষয়ে দেওয়া এক ফেসবুক স্ট্যটাসে মোস্তফা কামাল পলাশ জানান, অক্টোবর মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নির্দেশ করছে আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (GFS) নামক আবহাওয়া পূর্বাভাস মডেল।

তিনি লিখেছেন, ২০২২ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ (অক্টোবর ২২ থেকে ২৫) এবং ২০২৩ সালের অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ‘হামুন’ (অক্টোবর ২১ থেকে ২৫) সৃষ্টি হয়েছিল। এই দুটি ঘূর্ণিঝড়ই সরাসরি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলে আঘাত করেছিল।

তবে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে কি না, সেটি নিশ্চিত হওয়ার জন্য অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলীয় এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এসব ঘূর্ণিঝড় বাংলাদেশ, মিয়ানমার ও ভারত উপকূলসহ এই অঞ্চলের ১৩টি দেশের উপকূলে আঘাত হানে। বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম ‘রেমাল’। ঝড়টি ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে এবং ২৭ মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে। এটি মৌসুমের প্রথম ঘূর্ণিঝড়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদে নিয়োগ পেলেন যারা

#

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪

#

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

#

সড়ক দূর্ঘটনায় নিহত সাংবাদিক মকসুদ:নিজ গ্রামে দাফন সম্পন্ন

#

পদার্থে নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন

#

কুমিল্লা সীমান্তে ৪৪০ কেজি ইলিশ জব্দ

#

ছাত্রলীগ নেতা শামীম হত্যা: নিজের উপস্থিতির বিষয়টি অস্বীকার করলেন জাবি উপাচার্য

#

আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

#

ইউক্রেনের নেতৃত্বে বড় রদবদলের কথা বললেন জেলেনস্কি

#

শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে:উপদেষ্টা নাহিদ

Link copied